চৈত্রতেই তীব্র গরমে নাজেহাল শহর থেকে রাজ্যবাসী। চলছে তাপপ্রবাহ। আপাতত এই পরিস্থিতি থেকে স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



