Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

তীব্র গরমে নাজেহাল শহরবাসী, ঝড়-বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস? পড়ুন বিস্তারিত

তীব্র গরমে নাজেহাল শহরবাসী, ঝড়-বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস? পড়ুন বিস্তারিত
  • ১৩ এপ্রিল, ২০২৫ ০৯:০৪
Prefer us on Google

তীব্র গরমে নাজেহাল আমজনতা। চড়ছে তাপমাত্রার পারদ। ঝড়-বৃষ্টির দেখা নেই। তবে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় গতকাল, শনিবার গভীর রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হয়েছে আজ, রবিবার ভোর পর্যন্ত। সেই কারণে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কমেছে। কিন্তু দক্ষিণবঙ্গে গরম বাড়ছে। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ