Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিল্পাঞ্চলে আজ শিল্প ধর্মঘটের ডাক সিটু, আইএনটিইউসির, বিরোধিতায় আইএনটিটিইউসি

শ্রমকোর্ড প্রত্যাহার, শ্রমিক শোষণ বন্ধ সহ একাধিক দাবিতে আজ, বৃহস্পতিবার শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সিটু, আইএনটিইউসি সহ একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।

শিল্পাঞ্চলে আজ শিল্প ধর্মঘটের ডাক সিটু, আইএনটিইউসির, বিরোধিতায় আইএনটিটিইউসি
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল:  শ্রমকোর্ড প্রত্যাহার, শ্রমিক শোষণ বন্ধ সহ একাধিক দাবিতে আজ, বৃহস্পতিবার শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সিটু, আইএনটিইউসি সহ একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। যাকে কেন্দ্র করে বুধবার থেকেই চাঞ্চল্য ছড়ায় শিল্পাঞ্চলে। এদিন সকালে বার্নপুর-ইস্কো টানেল গেটের সামনে জমায়েত করেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নেতা, কর্মীরা। তাঁদের দাবি, রাজ্য সরকার শ্রমিক ধর্মঘটের বিরোধী। কেন্দ্রীয় সরকারের শ্রমিক শোষণ নীতির বিরোধী তাঁরাও। কিন্তু রাজ্যের শ্রমদিবস নষ্ট করা যাবে না। বার্নপুর শহরের আইএনটিটিইউসির সভাপতি উৎপল সেন বলেন, বৃহস্পতিবার যদি জোর করে ধর্মঘট সফল করানোর চেষ্টা হয়, আমরা তার বিরোধিতা করব। 

Advertisement

অন্যদিকে সিটু, আইএনটিইউসি সহ বাকি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি বার্নপুরে ইসকো স্ক্রপগেটের সামনে ধরনা, অবস্থান করে। তাঁরা ধর্মঘট সফল করার জন্য শ্রমিকদের আর্জি জানায়। আইএনটিইউসি নেতা হারজিত সিং বলেন, শ্রমিকরা আমাদের ধর্মঘটকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ