Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিবিআই নয়, জোড়া মৃত্যুতে সিআইডি তদন্তেরই নির্দেশ

সিবিআই নয়! খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তেরই নির্দেশ দিল হাইকোর্ট। সিবিআইয়ের উপর যে আস্থা নেই, পর্যবেক্ষণে সোমবারই তা বুঝিয়ে দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

সিবিআই নয়, জোড়া মৃত্যুতে সিআইডি তদন্তেরই নির্দেশ
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিবিআই নয়! খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তেরই নির্দেশ দিল হাইকোর্ট। সিবিআইয়ের উপর যে আস্থা নেই, পর্যবেক্ষণে সোমবারই তা বুঝিয়ে দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার তিনি নির্দেশে জানান, এই মামলায় সিট গঠন করে তদন্ত করবে সিআইডি। সিট-এর নেতৃত্বে থাকবেন ডিআইজি সিআইডি। বিচারপতি ঘোষ আরও জানিয়েছেন, তদন্তকারী দলে থাকবেন হোমিসাইড শাখার আধিকারিকেরাও। নির্দেশের কপি এডিজিকে পাঠানো হবে। একমাসের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

Advertisement

দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা। সোমবার সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি ঘোষ। শুনানি চলাকালীন তিনি মন্তব্য করেন, ‘সিবিআই এখন গ্যালারি শো করে! এই মামলায় রাজ্য পুলিসই তদন্ত করবে।’ এই পর্যবেক্ষণের পর এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশই যে বিচারপতি দিতে চলেছেন, তা একরকম স্পষ্ট হয়ে গিয়েছিল। সেইমতো এদিন রাজ্য পুলিসেই আস্থা রাখল আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ