Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত সংক্রান্ত কমিটির চেয়ারম্যান বদল

চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত সংক্রান্ত কমিটির চেয়ারম্যান বদল
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত সংক্রান্ত কমিটির চেয়ারম্যান বদল করা হল। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের পরিবর্তে এবার চেয়ারম্যান পদের  দায়িত্ব নেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। অসুস্থতার কারণে বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার এই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। সেই আবেদন গ্রহণ করে নতুন চেয়ারম্যান করা হয়েছে সুব্রত তালুকদারকে। সারদা-সহ বিভিন্ন চিটফান্ড বা অর্থলগ্নি সংস্থার প্রতারিতদের টাকা ফেরত সংক্রান্ত কমিটি গঠন করেছিল আদালত। সেই কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তির মাধ্যমে টাকা ফেরানোর কাজ করে চলেছে। যে কারণে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে ওই কমিটির প্রধান পদে নিয়োগ করল বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। ১ জানুয়ারি দায়িত্ব নেবেন বিচারপতি  তালুকদার।
Advertisement
সম্পর্কিত সংবাদ