নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চারটি চোরাই টোটো সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি (এনজেপি) থানার পুলিস। পুলিস জানিয়েছে, ডিসেম্বরে অবিনাশ মণ্ডল নামে এক ব্যক্তির টোটো চুরি হয়। বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিস।
Advertisement
তদন্তে নেমে ৭ জানুয়ারি গৌতম রায় নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি টোটো উদ্ধার করা হয়। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মহম্মদ পাপ্পুকে ১৯ জানুয়ারি গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিস। ধৃত দু’জনকে জেরা করে ২১ জানুয়ারি ধরা হয় ধনেশ রায় নামে এক দুষ্কৃতীকে। তাকে হেফাজতে নিয়ে তদন্ত করতেই বুধবার তিনটি চোরাই টোটো উদ্ধার হয়েছে।
পুলিসের দাবি, ধনেশের হেফাজতে আরও দুটি চোরাই টোটো রয়েছে। সেগুলি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিস।
পুলিসের দাবি, ধনেশের হেফাজতে আরও দুটি চোরাই টোটো রয়েছে। সেগুলি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিস।



