Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চুরির টাকা গর্তে লুকিয়েও শেষ রক্ষা হল না, মাত্র ৩ মাসে বিচার, অপরাধীর সাজা

চুরির টাকা গর্তে লুকিয়েও শেষ রক্ষা হল না, মাত্র ৩ মাসে বিচার, অপরাধীর সাজা
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটের একটি হোটেলের ক্যাশ বাক্স থেকে ২ লক্ষ টাকা চুরি করে ফুটপাতবাসী আফতাব নামে এক যুবক তা লুকিয়ে রেখেছিল 
Advertisement
গর্তের মধ্যে। তার ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় নোংরা‑আবর্জনা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সিসি ক্যামেরায় ধরা পড়ে তার ক্যাশ বাক্স থেকে টাকা চুরির কীর্তি। গ্রেপ্তারের পর লাগাতার জেরায় সে সমস্ত কথা কবুলও করে। এরপরই পুলিস ওই গর্ত থেকে উদ্ধার করে ১ লক্ষ ২৮ হাজার টাকা। বাকি টাকা অবশ্য পাওয়া যায়নি।
সেই চুরির মামলায় মাত্র তিন মাসের মধ্যে অভিযুক্ত আফতাবকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার তিন মাসের কারাদণ্ডের রায় শোনাল আদালত। বৃহস্পতিবার ব্যাঙ্কশালে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দেবারতি দে এই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে পাঁচশো টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের হাজতবাসের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি রাধানাথ রং জানান, এই মামলায় আদালতে সাক্ষ্য দেন চারজন। মাত্র তিন মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি উল্লেখযোগ্য ঘটনা।
সম্পর্কিত সংবাদ