Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার

চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করে খোয়া যাওয়া গয়না উদ্ধার করল গাইঘাটা থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইঘাটা থানার ছেকাটির বাসিন্দা কল্পনা বিশ্বাস ১৯ ডিসেম্বর বাপের বাড়ি যান। ২১ তারিখ বাড়ি ফিরে দেখেন, তাঁর ঘর লণ্ডভণ্ড। চুরি গিয়েছে বেশ কিছু গয়না। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছিলেন কল্পনা দেবী। তদন্তে নেমে পুলিস সমীর বিশ্বাস ও সোমনাথ তালুকদার ওরফে কালুকে গ্রেপ্তার করেছিল। সমীর গাইঘাটার বাসিন্দা। সোমনাথ উত্তর ২৪ পরগনার বারাকপুরের বাসিন্দা।
Advertisement
সম্পর্কিত সংবাদ