Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চুরি করতে গিয়ে আটক ১ ব্যক্তি

চুরি করতে গিয়ে আটক ১ ব্যক্তি
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: চুরি করতে গিয়ে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়ে গেলেন বলে অভিযোগ। তাঁকে বেঁধে রেখে পুলিসকে খবর দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ ব্লকে বাইলানি বাজার এলাকায়। মঙ্গলবার সকালে বাইলানি বাজারের শুভঙ্কর দাস নামে এক চাল ব্যবসায়ী দোকান খুলে পাশেই দাঁড়িয়েছিলেন। তখন অভিযুক্ত ব্যক্তি তাঁর দোকানে ঢোকেন এবং ক্যাশ বাক্স থেকে ৩০ হাজার টাকা নিয়ে নিজের ব্যাগে ঢোকান। এই পুরো ঘটনাটি দোকানের মালিক শুভঙ্কর দাস দেখতে পান। এরপর তিনি অন্যদের নিয়ে ওই অভিযুক্তকে ধরে তাঁর ব্যাগ থেকে টাকা বের করেন। শুভঙ্করবাবু আশেপাশের অন্য ব্যবসায়ীদের খবর দিলে তাঁরা এসে ওই অভিযুক্তকে ধরে একটি বাঁশের গায়ে বেঁধে রাখেন। খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। পুলিস এসে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ