Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ছাড়ের টাকায় চকোলেট, ক্যাডবেরি! শপিংমলে এক্সচেঞ্জ  আজব অভিজ্ঞতা

জিএসটি হ্রাসের কারণে দাম কমেছে জামাকাপড়ের। কিন্তু এক্সচেঞ্জের সময় ছাড়ের টাকা ফেরত পাওয়া যাচ্ছে না। সেই ফেরতযোগ্য টাকার জন্য মিলছে ক্যাডবেরি, জেমস কিংবা চকোলেট! শুনতে অবাক লাগলেও সোমবার এমন ছবিই দেখা গেল শহরের বিভিন্ন শপিংমল এবং ডিপার্টমেন্টাল স্টোরে।

ছাড়ের টাকায় চকোলেট, ক্যাডবেরি! শপিংমলে এক্সচেঞ্জ  আজব অভিজ্ঞতা
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিএসটি হ্রাসের কারণে দাম কমেছে জামাকাপড়ের। কিন্তু এক্সচেঞ্জের সময় ছাড়ের টাকা ফেরত পাওয়া যাচ্ছে না। সেই ফেরতযোগ্য টাকার জন্য মিলছে ক্যাডবেরি, জেমস কিংবা চকোলেট! শুনতে অবাক লাগলেও সোমবার এমন ছবিই দেখা গেল শহরের বিভিন্ন শপিংমল এবং ডিপার্টমেন্টাল স্টোরে।

Advertisement

ধর্মতলার এক শপিংমলে হপ্তাখানেক আগে কেনা জামা-প্যান্ট বদলাতে (এক্সচেঞ্জ) এসেছিলেন এন্টালির বাসিন্দা রহিত বসু। সঙ্গে ছোট্ট ছেলে ঋজু। আগেরবার যখন কিনেছিলেন তখন তাঁর কেনাকাটার বিল হয়েছিল ১১৯৯ টাকা। কিন্তু, সোমবার থেকে কার্যকর হয়েছে নয়া হারে জিএসটি। সেখানে পোশাকে জিএসটি ১২ শতাংশ থেকে কমে গিয়ে ৫ শতাংশ হয়েছে। ফলে, এদিন পোশাক এক্সচেঞ্জ করতে গিয়ে দেখা গেল জিএসটি কমে যাওয়ায় নতুন বিল হয়েছে ১১৩৯ টাকা। বাকি ৬০ টাকা প্রাপ্তি ঘটে রহিতবাবুর। তবে, সেটা টাকা তো ফেরতযোগ্য নয়। তাহলে কী হবে? অগত্যা শপিংমলের কাউন্টারে বসা মহিলা রহিতবাবুর হাতে গুঁজে দিলেন অনেকগুলি চকোলেট, জেমস। ৬০ টাকায় যতগুলি হওয়ার ছিল ততগুলি। আর সেই ক্যাডবেরি, চকোলেট পেয়ে যেন লুফে নেয় ছোট্ট ঋজু। জামা-কাপড়ের সঙ্গে তার বাড়তি লাভ হয়েছে। জিএসটি কী, খায় না মাথায় দেয়, তা জানে না তৃতীয় শ্রেণির পড়ুয়া ঋজু। হঠাৎ হাতে চাঁদ পাওয়ার মতোই আচমকা ক্যাডবেরি পেয়ে ছোট্ট বাচ্চার নজর সেদিকেই।
এদিন থেকে পোশাকে জিএসটি কমে যাওয়ায় এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অনেক ক্রেতাই। বিশেষ করে যাঁরা কোনও শপিংমল বা ডিপার্টমেন্টাল স্টোরে আগের কেনা কিছু বদলাতে গিয়েছেন, তাঁদের এই বাড়তি প্রাপ্তি ঘটেছে। এক্সচেঞ্জের বিল করার সময় জিএসটি কমে যাওয়ায় জেরে যে বাড়তি টাকা থেকে গিয়েছে, সেই টাকায় কেউ এমনই চকোলেট, জেমস, ক্যাডবেরি কিনেছেন, কেউ-বা আবার আরও কিছু টাকা দিয়ে অন্য কিছু কেনাকাটা করেছেন।-ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ