Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চণ্ডীতলায় সোনার দোকানে লুট

চণ্ডীতলায় সোনার দোকানে লুট
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সোনার দোকানে ঢুকে লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল চণ্ডীতলার বরিজহাটিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বরিজহাটির মোদকপাড়ার একটি সোনার দোকানে এই ঘটনা ঘটেছে। ক্রেতা সেজে এসে এক যুবক একগুচ্ছ সোনার হার নিয়ে চম্পট দেয়। ঘটনার সময় ওই এলাকায় বিশেষ ভিড় ছিল না। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই দুষ্কৃতী বাইক নিয়ে এসেছিল। ফলে স্বর্ণ ব্যবসায়ী দোকান থেকে বেরনোর আগেই সে চম্পট দেয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ