Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

চণ্ডীপুরে সমবায়ে জয়ী তৃণমূল কংগ্রেস

রবিবার চণ্ডীপুর থানার চৌখালি পঞ্চায়েতের আটাত্তর নেতুড়িয়া সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। মোট ৩০টি আসনের মধ্যে শাসকদল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই তিনটি আসনে জয়ী হয়েছিল।

চণ্ডীপুরে সমবায়ে জয়ী তৃণমূল কংগ্রেস
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার চণ্ডীপুর থানার চৌখালি পঞ্চায়েতের আটাত্তর নেতুড়িয়া সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। মোট ৩০টি আসনের মধ্যে শাসকদল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই তিনটি আসনে জয়ী হয়েছিল। এদিন মোট ২৭টি আসনে লড়াই হয়। সবক’টি আসনে জয়ী হয় তৃণমূল। বিজেপির পক্ষ থেকে মনোনয়ন জমা করার পরও ভোট বয়কটের ডাক দেওয়া হয়। এদিন তাদের পক্ষ থেকে কোনও এজেন্ট ছিল না। প্রার্থীদেরও দেখা যায়নি। বিজেপির চণ্ডীপুর মণ্ডল-২ কমিটির সাধারণ সম্পাদক কৌশিক দাস বলেন, আমাদের এক প্রার্থীর মনোনয়ন ইচ্ছাকৃতভাবে বাতিল করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের প্রতিটি পদক্ষেপ শাসকদলকে সুবিধা পাইয়ে দিয়েছে। তাই আমরা ভোট বয়কট করেছি। এই ভোট প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে মামলা করব। 
Advertisement
তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক অনিমেষ দাস বলেন, হারবে জেনে ওরা ভোট বয়কটের নামে একটা নাটক করেছে। হাইকোর্টে যাওয়ার একটা পথ খোলা রাখতে এই পদক্ষেপ। অথচ ওদের ভোটাররা সবাই এসে ভোট দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ