Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চন্দনগরের জগদ্ধাত্রী এবার ডাকটিকিটে

চন্দনগরের জগদ্ধাত্রী এবার ডাকটিকিটে
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খ্যাতি প্রশ্নহীন। এবার শতাব্দী প্রাচীন পুজোতে জুড়ছে নতুন পালক। চন্দননগরের বাগবাজার চৌমাথার দেবীকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করার উদ্যোগ নিয়েছে ডাকবিভাগ। আজ বুধবার জগদ্ধাত্রী পুজো মণ্ডপে সেই উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি নিয়েছেন ক্লাবকর্তারা। কর্তাদের দাবি, ভারতীয় ডাকবিভাগের ডাকটিকিটে স্থান পাওয়া একটি বিশেষ মাত্রা রাখে। পুক্লাবের যুগ্ম সম্পাদক সুব্রত পাল বলেন, বুধবার ওই ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ হবে। চন্দননগরের জন্য এটা গর্বের বিষয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ