Bartaman Logo
৯ জুন, ২০২৬

ব্রহ্মপুত্রে চীনের বাঁধ: নজর রাখছে কেন্দ্র সরকার

ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকায় বিরাট বাঁধ বানাচ্ছে চীন। সেই প্রকল্প সম্পর্কে অবগত রয়েছে ভারত। গোটা বিষয়ের উপর নজর রাখা হচ্ছে।

ব্রহ্মপুত্রে চীনের বাঁধ: নজর রাখছে কেন্দ্র সরকার
  • ২২ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকায় বিরাট বাঁধ বানাচ্ছে চীন। সেই প্রকল্প সম্পর্কে অবগত রয়েছে ভারত। গোটা বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। বৃহস্পতিবার সংসদের এমনটাই জানিয়েছে মোদি সরকার। এদিন বাদল অধিবেশনের শেষ দিন ছিল। এক প্রশ্নে উত্তরে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি সিং জানিয়েছেন, ১৯৮৬ সালে প্রথমবার এই বাঁধ নির্মাণের কথা জানিয়েছিল চীন। তারপর থেকেই এই প্রকল্প সংক্রান্ত প্রতিটি পদক্ষেপে নজর রেখেছে ভারত। বেজিং জলবিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা করেছে। সেইসঙ্গে ভারতের স্বার্থ সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই নিয়ে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে বেজিংয়ের সঙ্গে ২০০২ সালের চুক্তির কথাও উল্লেখ করেছে নয়াদিল্লি। সেই চুক্তি অনুযায়ী, ব্রহ্মপুত্রে বন্যা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে চীন প্রতিমুহূর্তের তথ্য দেবে ভারতকে। ২০০৮, ২০১৩ ও ২০১৭তে সেই চুক্তির নবীকরণ হয়েছিল। কিন্তু, তারপর তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছিল বেজিং। পরে প্রযুক্তিগত সমস্যাকে ঢাল করে চীন।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ