Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মার্চ থেকেই মিলবে বকেয়া ডিএ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য নির্বাচনের দিন প্রকাশের আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ২০০৯ সাল থেকে বকেয়া ডিএ মেটাবে রাজ্য সরকার।

মার্চ থেকেই মিলবে বকেয়া ডিএ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ১৫ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোলকাতা: রাজ্য নির্বাচনের দিন প্রকাশের আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ২০০৯ সাল থেকে বকেয়া ডিএ মেটাবে রাজ্য সরকার। 

Advertisement

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের ‘মা-মাটি-মানুষ’ সরকার তার সকল কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী, এবং পঞ্চায়েত, পুরসভা ও অনুদান-প্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি। আমাদের অর্থ দপ্তর কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বর্ণিত পদ্ধতি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস থেকেই সকলেই তাঁদের ‘ROPA ২০০৯’-এর বকেয়া ডিএ পেতে শুরু করবেন।’

এছাড়াও এইদিনই এই ঘোষণার আগেই এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী রাজ্যের পুরহিত ও মোয়া়জ্জেনদের জন্য সাম্মানিক ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করার ঘোষণা করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ