Bartaman Logo
১ জুলাই, ২০২৬

ক্ষমতায় এসেই মদ বিক্রিতে লাগাম মুখ্যমন্ত্রী বিজয়ের

ক্ষমতায় এসেই মদ বিক্রিতে লাগাম মুখ্যমন্ত্রী বিজয়ের
  • ১২ মে, ২০২৬ ১২:৪৪
Prefer us on Google

চেন্নাই, ১২মে: সদ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন দক্ষিণী সুপারস্টার এবং টিভিকে সুপ্রিমো জোসেফ বিজয়। আর দায়িত্ব নিয়েই কড়া সিদ্ধান্ত বিজয়ের। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের অধীনে রয়েছে মোট ৪,৭৬৫ টি মদের দোকান। এরমধ্যে ক্ষমতায় এসেই ৭১৭ টি মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়। মূলত এই মদের দোকানগুলি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে রয়েছে। মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে রয়েছে মোট ২৭৬ টি মদের দোকান। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি রয়েছে ১৮৬ টি এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে রয়েছে ২৫৫ টি মদের দোকান। আর এই সব দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর নতুন সরকার। বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুতে ক্ষমতায় এসেছে টিভিকে। আর ক্ষমতায় আসার পর এটাই টিভিকের প্রথম বড় সিদ্ধান্ত। নির্বাচনী প্রচারে টিভিকে প্রতিশ্রুতি দিয়েছিল তামিলনাড়ু কে মাদকমুক্ত রাজ্য তৈরি করার। মনে করা হচ্ছে সে পথে এগোনর ক্ষেত্রে এটাই বিজয় নেতৃত্বাধীন সরকারের প্রথম পদক্ষেপ। দু সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়।

Advertisement

প্রসঙ্গত, তামিলনাড়ুর রাজস্বের একটা বড় অংশই আসে মদ বিক্রি থেকে। গত বছর এই খাতে দক্ষিণের এই রাজ্যের আয় হয়েছিল প্রায় আটচল্লিশ হাজার কোটি টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ