Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ পিজিতে বাজেট হাসপাতাল ‘অনন্য’ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক বছর আগেই তিনি জানিয়েছিলেন, পিজিতে মধ্যবিত্তদের জন্য স্বল্পমূল্যে আধুনিক প্রাইভেট কেবিনসমৃদ্ধ হাসপাতাল চালু করবেন।

আজ পিজিতে বাজেট হাসপাতাল ‘অনন্য’ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক বছর আগেই তিনি জানিয়েছিলেন, পিজিতে মধ্যবিত্তদের জন্য স্বল্পমূল্যে আধুনিক প্রাইভেট কেবিনসমৃদ্ধ হাসপাতাল চালু করবেন। আজ মঙ্গলবার বিকেল চারটে নাগাদ সেই বাজেট হাসপাতাল তথা ‘অনন্য’র উদ্বোধন করবেন তিনি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ঠিক উল্টোদিকে পিজি চত্বরে তৈরি হয়েছে এই ঝা চকচকে বাজেট হাসপাতালটি। 

Advertisement

হাসপাতাল সূত্রের খবর, আজ ‘অনন্য’ সহ সবশুদ্ধ ১৮টি পরিষেবার উদ্বোধন করবেন মমতা। তার মধ্যে ১৬টি পরিষেবাই পিজির। যেমন কয়েক কোটি টাকা খরচে আনা অত্যাধুনিক রোবট, পিজি’র সহযোগী শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে বোন ব্যাঙ্ক, পলিসোমনোগ্রাফি মেশিন, কার্ডিওলজি বিভাগের নতুন ক্যাথল্যাব, উডবার্ন ওয়ার্ডের সিটি স্ক্যান পরিষেবা, ডার্মাটোলজি বিভাগের নতুন লেজার মেশিন ইত্যাদি।

Advertisement
সম্পর্কিত সংবাদ