আজ এই বৈঠকে থাকবেন কলকাতার বিভিন্ন পুজো কমিটি। পাশাপাশি থাকবেন বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকরা এবং পুজোর ও দর্শনার্থীদের ভিড়ের সঙ্গে জড়িয়ে থাকা রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন দপ্তর, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক। কী হবে পুজোর গাইডলাইন? কোন পুজো কমিটি পাবে সরকারি অনুদান? কবে হবে পুজোর বিসর্জন? এই সব একটি গাইডলাইন মুখ্যমন্ত্রীর পুজো-সমন্বয় বৈঠক থেকে পাওয়া যেতে পারে।



