Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলুড় মঠে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আজ, বৃহস্পতিবার বেলুড় মঠে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সফরকে ঘিরে মঠ প্রাঙ্গণ এবং আশপাশের এলাকা কার্যত কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়। মুখ্যমন্ত্রীর আসার খবরে সেখানে উপস্থিত ভক্ত, সাধারণ মানুষদের মধ্যেও উদ্দীপনা দেখা যায়।

বেলুড় মঠে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • ২১ মে, ২০২৬ ১৩:৫৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার বেলুড় মঠে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সফরকে ঘিরে মঠ প্রাঙ্গণ এবং আশপাশের এলাকা কার্যত কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়। মুখ্যমন্ত্রীর আসার খবরে সেখানে উপস্থিত ভক্ত, সাধারণ মানুষদের মধ্যেও উদ্দীপনা দেখা যায়। আজ বেলুড় মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী শ্রীরামকৃষ্ণ মন্দিরে যান। সেখানে পুজো দিন। এরপর স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত কক্ষে যান। সেখানে স্বামীজীর উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপণ করেন। এছাড়া স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও শ্রীশ্রী মা সারদা দেবীর মন্দিরে গিয়েও শ্রদ্ধা নিবেদন ও প্রণাম জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

মঠের শান্ত পরিবেশে বেশ কিছুক্ষণ সময় কাটান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলুড় মঠ-এর সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজী মহারাজ ও সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রনন্দজী মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মঠের বর্ষীয়াণ সন্ন্যাসীরা মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান। রাজ্যে শান্তি এবং সমৃদ্ধির কামনা করে মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেন তাঁরা। মঠের তরফে মুখ্যমন্ত্রীকে কিছু বইও উপহার দেওয়া হয়। এছাড়া তাঁকে স্মারক এবং প্রসাদও দেন মঠের সন্ন্যাসীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ