Bartaman Logo
৯ জুন, ২০২৬

চিকিৎসাধীন রয়েছেন মুখ্যমন্ত্রী মান, হুমকি ই-মেল হাসপাতালে

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভরতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। মঙ্গলবার মোহালির সেই হাসপাতালে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল।

চিকিৎসাধীন রয়েছেন মুখ্যমন্ত্রী মান, হুমকি ই-মেল হাসপাতালে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোহালি: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভরতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। মঙ্গলবার মোহালির সেই হাসপাতালে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। হামলার হুমকি দেওয়া হয়েছে একাধিক বেসরকারি স্কুলেও। পরে দেখা যায়, ভুয়ো হুমকি দেওয়া হয়েছে। টানা তল্লাশিতে সন্দেহজনক কিছুই মেলেনি। তবে পুলিশ কোনো ঝুঁকি নিতে চায়নি। হাসপাতাল ও স্কুলগুলির নিরাপত্তা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। 

Advertisement

সোমবার মোগা জেলায় একটি সভা থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন মান। তারপর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। এর মধ্যেই মঙ্গলবার সকালে মোহালির ওই বেসরকারি হাসপাতালে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’র নামে ইমেলটি আসে। দুপুর ১টা ১১ মিনিট নাগাদ হাসপাতালে বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়। এদিন বিভিন্ন স্কুলেও ইমেলে হুমকি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ স্কুলগুলিতে তল্লাশি চালায়। তবে সন্দেহজনক কিছু মেলেনি। গত সপ্তাহেও মোহালির একাধিক স্কুলে হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ