সোশ্যাল মিডিয়ায় প্রচারিত উস্কানি এবং বিভ্রান্তিমূলক পোস্টের কারণে বাড়ছে মহিলাদের উপর অপরাধ। সঙ্গে নষ্ট হচ্ছে সামাজিক সম্প্রীতি। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কঠোর আইনি বিধান নিয়ে আসার দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।



