Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় বাইপাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান। উলুবেড়িয়া স্টেডিয়াম, উড়ালপুল, মেডিকেল কলেজের পর এবার বাইপাস রাস্তা। বুধবার উলুবেড়িয়া শহরের বাইপাস রাস্তা সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হল।

উলুবেড়িয়ায় বাইপাসের  উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান। উলুবেড়িয়া স্টেডিয়াম, উড়ালপুল, মেডিকেল কলেজের পর এবার বাইপাস রাস্তা। বুধবার উলুবেড়িয়া শহরের বাইপাস রাস্তা সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হল। এদিন বিকেলে ভবানীপুর থেকে ভার্চুয়ালি এই বাইপাস রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আপাতত গঙ্গারামপুর মোড় থেকে উলুবেড়িয়া গোরুহাটা পর্যন্ত বাইপাস রাস্তার কাজ শেষ হয়েছে। তাই আপাতত এই দূরত্ব পর্যন্ত যানবাহন চলাচল করবে।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, আপাতত অফিস টাইমে পণ্যবাহী যানবাহন বাইপাস রাস্তা দিয়ে চলাচল করবে। পরবর্তী সময়ে অন্য যানবাহন চলাচলের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই বাইপাস রাস্তা চালু হয়ে যাওয়ায় খুশি সাধারণ মানুষ। উলুবেড়িয়া শহরের যানজট সমস্যা মেটাতে শহরের বাইরে দিয়ে একটা বাইপাস রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। ২০২৪ সালের মার্চ মাসে গঙ্গরামপুর মোড় থেকে জেটিঘাট পর্যন্ত এই রাস্তা নির্মাণ কাজের সূচনা করেছিলেন তিনি। এরপর গঙ্গরামপুর মোড়ে মেদিনীপুর পূর্ব ক্যানালের উপর একটি ঢালাই সেতুর পাশাপাশি গোরুহাটা পর্যন্ত বাইপাস রাস্তাও নির্মাণ করা হয়। প্রশাসন সূত্রে খবর, গঙ্গারামপুর মোড় থেকে জেটিঘাট পর্যন্ত ৩.৬৫ কিমি এই বাইপাস রাস্তা তৈরিতে ব্যয় হবে ৩৭ কোটি ১০ লক্ষ ৪৮ হাজার ৪১৭ টাকা। রাস্তা ছাড়াও মেদিনীপুর পূর্ব ক্যানালের উপর দু’টি ঢালাই সেতু, আটটি বক্স কালভার্ট তৈরি করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ