Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

ধসে বিধ্বস্ত মন জেলায় মুখ্যমন্ত্রী

নাগাল্যান্ডের মন জেলায় ধসবিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী নেফিউ রিও। ধসে সবচেয়ে খারাপ অবস্থা তিজিত ও তুলি এলাকার।

ধসে বিধ্বস্ত মন জেলায় মুখ্যমন্ত্রী
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডিমাপুর: নাগাল্যান্ডের মন জেলায় ধসবিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী নেফিউ রিও। ধসে সবচেয়ে খারাপ অবস্থা তিজিত ও তুলি এলাকার। আকাশপথে ওই সমস্ত এলাকার পরিস্থিতিও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তার পরেই আপৎকালীন সাহায্যের জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি। ইতিমধ্যে নাগাল্যান্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও চার। তাঁদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন মন জেলার ডেপুটি কমিশনার ওয়েন্যেই কোনিয়াক। জানা গিয়েছে, উদ্ধারকাজের গতি সম্পর্কে খোঁজ করতে স্থানীয় জনগোষ্ঠীর নেতাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন নেফিউ রিও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ