Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ কোচবিহারে মুখ্যমন্ত্রী, কাল সভা

এক বছরেরও বেশি সময় পর আজ, সোমবার কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন।

আজ কোচবিহারে মুখ্যমন্ত্রী, কাল সভা
  • ৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: এক বছরেরও বেশি সময় পর আজ, সোমবার কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। তাঁর প্রশাসনিক সভা ঘিরে ব্যাপক তৎপরতা চলে রবিবার। মঙ্গলবার রাসমেলা ময়দানে জনসভা। সেই প্রস্তুতিও তুঙ্গে।

Advertisement

আজ দুপুরে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে কোচবিহারে আসবেন। দলের সুপ্রিমোর কোচবিহার সফরের সূচি স্থির হতেই জেলা তৃণমূল নেতৃত্ব দফায় দফায় বৈঠক করে। কাল জনসভায় এক লক্ষেরও বেশি জমায়েতের টার্গেট নিয়েছে দল। কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্র বলেন, সোমবার বিকেল ৪টেয় রবীন্দ্রভবনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। সেখানে ডেভেলপমেন্ট মিটিং ও উপভোক্তাদের সুবিধা প্রদান অনুষ্ঠান রয়েছে। এদিকে,চলতি বছরে অসম সরকার থেকে এনআরসির নোটিশ পেয়ে আতঙ্কে দিন কাটছিল উত্তম ব্রজবাসীর। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরে সেই সমস্যার সমাধান হয়। ২১ জুলাই কলকাতায় মমতার সভায় হাজির ছিলেন তিনি। সম্প্রতি ইনিউমারেশন ফর্ম পূরণ করে জমাও দিয়েছেন। আপাতত স্বস্তিতে উত্তম। তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মঙ্গলবারের সভায় হাজির থাকবেন বলে জানিয়েছেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ