Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোয় ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিসর্জনে নিষিদ্ধ ডিজে, বন্ধ কার্নিভাল

দুর্গাপুজো উপলক্ষ্যে আজ, সোমবার মিলন মেলা প্রাঙ্গনে বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পুজোয় ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিসর্জনে নিষিদ্ধ ডিজে, বন্ধ কার্নিভাল
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো উপলক্ষ্যে আজ, সোমবার মিলন মেলা প্রাঙ্গনে বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন, পুজো কমিটিগুলিকে বিদ্যুতের জন্য কোনওরকম মূল্য দিতে হবে না। এতে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই বিষয়ে ইতিমধ্যেই ডব্লুবিএসিডিসিএল এবং সিইএসই-র সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, এবছরও দুর্গাপুজোয় সরকারি অনুদান দেওয়া হবে পুজো কমিটিগুলিকে। এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে বড় পুজো উদ্যোক্তাদের কাছে তিনি আবেদন করেন, তারা যেন এই অনুদান না নেন। বলেন, যাদের অনুদান দরকার তারা স্থানীয় থানায় আবেদন করবেন। কিন্তু যাদের এই টাকার দরকার নেই তারা নেবেন না। আপনাদের উপরেই আমি সবটা ছাড়লাম। আপনারা নিজেরা উদ্যোগী হয়ে অনুদান না নিলে আমি আপনাদের ধন্যবাদ জানাব।

Advertisement

এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাতৃপক্ষ সূচনার আগে অর্থাৎ মহালয়ার আগে কোনও পুজো মণ্ডপ বা প্রতিমার উদ্বোধন করা যাবে না। সহজ পোর্টালের মাধ্যমে পুজোর অনুমতি মিলবে। তবে পুজোর কার্নিভাল আর হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। মহালয়ায় ইডেন গার্ডেন্স থেকে পুজোর উদ্বোধন করা হবে। করা হবে ড্রোন শো। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে শারদ সম্মানও। ২৪ অক্টোবরের মধ্যে বিসর্জনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিসর্জনে ব্যবহার করা যাবে না ক্রেন। পুজো বা বিসর্জনের সময় ডিজে বাজানো যাবে না। অষ্টমীর দিন মদের দোকান বন্ধ রাখা হবে। পানশালাতেও মদ বিক্রি করা যাবে না। এছাড়া রাজ্য সড়ক আটকে পুজো করা চলবে না। পাশাপাশি কলকাতার ১৩টি রাস্তা বন্ধ করেও পুজো করা যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ