নয়াদিল্লি: আফজল গুরু ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে সুর চড়ালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। রাজ্যসভায় অমিত শাহ অভিযোগ করেন, কংগ্রেস আমলে চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন আটকে ছিল আফজলের ফাঁসি। বৃহস্পতিবার শাহের মন্তব্যকে ‘মিথ্যা ও বিকৃত’ বলে পাল্টা তোপ দাগলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে আফজলের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছিল বলে তিনি জানান।



