Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরগি, ছাগল প্রতিপালনের প্রবণতা বাড়ছে গ্রামবাংলায়

গোরু পালনে মন নেই গ্রামবাসীদের। উল্টে মুরগি, ছাগলের মত ছোট প্রাণী প্রতিপালন করে জীবিকা নির্বাহের দিকে বেশি ঝুঁকেছেন তাঁরা।

মুরগি, ছাগল প্রতিপালনের প্রবণতা বাড়ছে গ্রামবাংলায়
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:  গোরু পালনে মন নেই গ্রামবাসীদের। উল্টে মুরগি, ছাগলের মত ছোট প্রাণী প্রতিপালন করে জীবিকা নির্বাহের দিকে বেশি ঝুঁকেছেন তাঁরা। সম্প্রতি গবাদি প্রাণীর সুমারিতে এমনই তথ্য উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনায়। পাঁচ বছর অন্তর এই গণনার কাজ হয়। মাস দেড়েক আগে সেই প্রক্রিয়া শেষ হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই জেলায় প্রায় এক লক্ষের কাছাকাছি গোরুর সংখ্যা কমেছে। সেই তুলনায় মুরগি বা ছাগল পালনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। গ্রামবাসীদের দাবি, ছোট প্রাণীর ক্ষেত্রে জায়গা যেমন কম লাগে, তেমনই দ্রুত আয় ও লাভের সুযোগ রয়েছে। বড় প্রাণীর ক্ষেত্রে অনেক ঝুট ঝামেলা পোহাতে হয়। তাছাড়া এখন মাঠের সংখ্যা কমেছে। ঘাসের জোগানও নেই সেভাবে। তাই গোরুপালন তুলনামূলকভাবে খরচ সাপেক্ষ বলেই দাবি তাঁদের। ফলে ছোট প্রাণীতেই এখন রোজগারের নয়া দিশা দেখছে সাধারণ মানুষ। ২০১৯ সালে জেলায় ১০ লক্ষের মতো গবাদি প্রাণী ছিল। সেটা এবারে কমে ৯ লক্ষের মতো হয়েছে। অন্যদিকে, ৭৫০ থেকে পোল্ট্রির সংখ্যা বৃদ্ধি পেয়ে সাড়ে তিন হাজার হয়েছে। আর পাঁচ বছরের মধ্যে প্রায় ২৫ শতাংশ বেড়েছে ছাগলের সংখ্যা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ