Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রীর শ্লীলতাহানি, ধৃত পুলকার চালক

ছাত্রীর শ্লীলতাহানি, ধৃত পুলকার চালক
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: চাকদহের একটি বেসরকারি স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে বুধবার পুলকারের চালককে গ্ৰেপ্তার করেছে পুলিস। ধৃতকে এদিন কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ওই নাবালিকা রানাঘাট থেকে পুলকারে স্কুলে আসতো। অভিযোগ, পুলকারের চালক নাবালিকাকে সামনের সিটে বসিয়ে বেশ কিছুদিন ধরে শ্লীলতাহানি করছিল। গতকাল ছাত্রী বাড়িতে বিষয়টি জানালে, পরিবার স্কুল কর্তৃপক্ষকে জানায়। এরপরই স্কুল কর্তৃপক্ষ চাকদহ থানায় লিখিত অভিযোগ করলে পুলিস ওই গাড়ি চালককে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ