নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছাত্রীদের আত্মরক্ষার পাঠ দিতে বারাকপুরের মোহনপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবলা কর্মসূচি শুরু করল বারাকপুর পুলিস কমিশনারেট। সোমবার দুপুরে বারাকপুরের নগরপাল অলক রাজোরিয়া-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, আমরা চাই ছাত্রীরা আত্মনির্ভর হয়ে উঠুন। তাই প্রতিটি কলেজে এই প্রশিক্ষণ শিবির চালু করছি। এদিন হাতে-কলমে ছাত্রীদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখানো হয়। ইতিমধ্যে দুটি কলেজে প্রশিক্ষণ শিবির চালু হয়েছে। অন্যান্য কলেজেও চালু করা হবে বলে নগরপাল জানিয়েছেন।



