Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছিনতাই: সল্টলেকে ধৃত ১, উদ্ধার ফোন

ছিনতাই: সল্টলেকে ধৃত ১, উদ্ধার ফোন
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে মোবাইল ছিনতাইয়ের কিনারা করল বিধাননগর উত্তর থানার পুলিস। এক অভিযুক্তকে গ্রেপ্তার করে, উদ্ধার করা হয়েছে স্মার্টফোনটি। পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে সল্টলেকে কাজে এসেছিলেন মানিকতলার এক মহিলা। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁর ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়। সেই ব্যাগেই তাঁর মোবাইল ছিল। তিনি ওইদিনই উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তারপর তদন্তে নেমে পুলিস একজনকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের কাছ থেকেই মোবাইলটি পাওয়া যায়। মহিলার হাতে ওই ফোন ফিরিয়েও দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ