Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর

দীর্ঘ ২৩ বছর পর ভারতে আয়োজিত হতে চলেছে দাবা বিশ্বকাপ। চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। সোমবারই একথা ঘোষণা করে আন্তর্জাতিক চেস ফেডারেশন।

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দীর্ঘ ২৩ বছর পর ভারতে আয়োজিত হতে চলেছে দাবা বিশ্বকাপ। চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। সোমবারই একথা ঘোষণা করে আন্তর্জাতিক চেস ফেডারেশন। তবে কোন শহরে বিশ্বকাপে আয়োজিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এই আসরের সেরা তিনজন দাবাড়ু সরাসরি জায়গা করে নেবেন আগামী বছর হতে চলা ক্যান্ডিডেটস টুর্নামেন্টে। সেখান থেকেই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের প্রতিদ্বন্দ্বী নির্ধারিত হবে। আসন্ন বিশ্বকাপে মোট ২০৬ জন প্রতিযোগী অংশগ্রহ করবেন। নক-আউট ফরম্যাটে হবে এই বিশ্বকাপ। তবে প্রথম ৫০ জন সরাসরি বাই পাবেন। ৫১ থেকে ২০৬ নম্বরে থাকা প্রতিযোগী প্রথম রাউন্ডে লড়াইয়ে নামবেন। উল্লেখ্য, ২০০২ সালে হায়দরাবাদে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হন বিশ্বনাথন আনন্দ। এবার গুকেশ, প্রজ্ঞানন্দদের সামনে সেই সুযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ