Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্লাব বিশ্বকাপে  সেরা চেলসি

ক্লাব ফুটবলে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল চেলসি। রবিবার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি’কে ৩-০ ব্যবধানে হারাল তারা।

ক্লাব বিশ্বকাপে  সেরা চেলসি
  • ১৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিউ ইয়র্ক: ক্লাব ফুটবলে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল চেলসি। রবিবার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি’কে ৩-০ ব্যবধানে হারাল তারা। লন্ডনের ক্লাবটি বিরতির আগেই তিন গোলে এগিয়ে যায়। ২২ ও ৩০ মিনিটে পিএসজি’র জালে বল জড়ান কোলে পালমার। পেড্রো ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান। তবে এই গোলের ক্ষেত্রেও অবদান ছিল পালমারের। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি প্যারিসের ক্লাবটি। ৮৫ মিনিটে লালকার্ড দেখেন নেভেস। ফলে বাকি সময় দশজনে খেলতে হয় পিএসজি’কে।

Advertisement

এর আগে এই মরশুমে ইপিএলে প্রথম চারে শেষ করার ফলে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করেছে চেলসি। জিতেছে উয়েফা কনফারেন্স লিগও। এদিন কোচ এনজো মারেস্কার তত্ত্বাবধানে আরও এক সাফল্য পেল তারা। কোচ লুই এনরিকের প্রশিক্ষণে এই মরশুমে স্বপ্নের ফর্মে ছিল পিএসজি’ও। ক্লাব বিশ্বকাপে ইন্তার মায়ামি, বায়ার্ন মিউনিখকে হারানোর পর শেষ চারের লড়াইয়ে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে রীতিমতো ছেলেখেলা করে বশ মানায় তারা। কিন্তু ফাইনালে চেলসির সামনে একেবারেই ম্রিয়মাণ দেখাল এনরিকে ব্রিগেডকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ