নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার রাত সোয়া দশটা নাগাদ বউবাজার থানার চাঁদনি চকের ৯৬ নম্বর প্রিন্সেপ লেনের একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে দমকল জানাচ্ছে, বাড়ির ছাদে থাকা প্ল্যাষ্টিকে আগুন লেগেছিল। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এই অগ্নিকাণ্ডে কেউ জখম হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, রবীন্দ্র সরোবর থানা এলাকার একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। দুপুর পৌনে একটা নাগাদ লেক কালীবাড়ির কাছের একটি আবাসনে আগুন লাগে। ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।



