Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় কাটারির কোপে জখম ২

চুঁচুড়ায় কাটারির কোপে জখম ২
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে রক্তারক্তি কাণ্ড ঘটল চুঁচুড়ায়। সোমবার দুপুরে চুঁচুড়ার মল্লিককাশেম হাটে দুই ভাইয়ের মধ্যে কাটারি নিয়ে মারামারি হয়েছে। তাতেই এক ভাই ও অন্য ভাইয়ের স্ত্রী জখম হয়েছেন। দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। দুই ভাই, পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিস।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মল্লিক কাশেমহাটের বাসিন্দা সুভান শেখ ও মহসিন শেখের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। মূলত, জমি-সম্পত্তির ভাগ নিয়ে দুই পরিবারের মধ্যে আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। এদিন, বাড়ির সামনে আবর্জনা ফেলে রাখা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। তারপরে দুই ভাইয়ের স্ত্রীরাও তাতে জড়িয়ে পড়েন। দু’পক্ষই কাটারি নিয়ে পরস্পরকে আঘাত করে। ঘটনার জেরে মহসিন শেখ জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, সুভান শেখ দাবি করেছেন, তাঁর স্ত্রী মাহুদা বিবিও জখম হয়েছেন।
সম্পর্কিত সংবাদ