Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দীর্ঘক্ষণ স্তব্ধ থাকার পর স্বাভাবিক হল চ্যাটজিপিটি

বর্তমান টেকনোলজির দুনিয়ায় চ্যাটজিপিটির ব্যবহার বেড়েছে। গোটা বিশ্বেই এই নতুন প্ল্যাটফর্মের ব্যবহার চলছে নানা কাজে

দীর্ঘক্ষণ স্তব্ধ থাকার পর স্বাভাবিক হল চ্যাটজিপিটি
  • ১৬ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

সান ফ্রান্সিসকো, ১৬ জুলাই: বর্তমান টেকনোলজির দুনিয়ায় চ্যাটজিপিটির ব্যবহার বেড়েছে। গোটা বিশ্বেই এই নতুন প্ল্যাটফর্মের ব্যবহার চলছে নানা কাজে। আর সেই চ্যাটজিপিটি আজ, বুধবার গোটা বিশ্বেই স্তব্ধ হয়ে গিয়েছিল। সমস্যায় পড়েছিলেন বহু ব্যবহারকারী। ওপেনএআই-এর সৃষ্ট এই বিশেষ প্ল্যাটফর্মটি এদিন গোটা বিশ্বের ৮৮ শতাংশ ব্যবহারকারীকে সমস্যার মুখে ফেলে দেয়। কাজ করা বন্ধ করে দেয়। একই সঙ্গে ওপেনএআইয়ের সোরা ও জিপিটি প্ল্যাটফর্মেও সমস্যা দেখা যায়।

Advertisement

একাধিক ব্যবহারকারীরা অভিযোগ জানান, চ্যাটজিপিটিতে লগ ইন করা যাচ্ছে না। অনেকে অভিযোগ করেন, ওয়েবসাইট দেরীতে খুলছে। কেউ কেউ আবার অ্যাপে সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন। যদিও মাত্র কয়েকঘণ্টার মধ্যে পরিস্থিতি সামাল দেয় ওপেনএআই। তারা জানিয়ে দেয় গোটা বিশ্বেই চ্যাটজিপিটি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে। যদিও ঠিক কী কারণে স্তব্ধ হয়ে গিয়েছিল চ্যাটজিপিটি, সেই বিষয়ে খোলসা করে কিছুই বলেনি ওপেনএআই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ