Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘চার’ ইডিয়ট

কয়েকদিন আগেই জানা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। তবে এবার আর তিনজন ‘ইডিয়ট’ নয়, বরং চারজনকে দেখা যাবে মুখ্য ভূমিকায়।

‘চার’ ইডিয়ট
  • ২০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কয়েকদিন আগেই জানা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। তবে এবার আর তিনজন ‘ইডিয়ট’ নয়, বরং চারজনকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। অর্থাৎ আমির খান, আর মাধবন ও শরমন যোশীর সঙ্গে আরও একজন অভিনেতা যোগ দিচ্ছেন এই প্রজেক্টে। কে তিনি? আপাতত তাঁরই খোঁজ করছেন নির্মাতারা। পাশাপাশি পরিবর্তন হয়েছে ছবির নামেও। শোনা যাচ্ছে ‘থ্রি ইডিয়টস ২’ নামে ছবিটি আসছে না। বরং ছবির নাম হবে ‘ফোর ইডিয়টস’। রাজকুমার হিরানির এই ছবির চিত্রনাট্যের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। চতুর্থ অভিনেতার খোঁজ মিললেই শ্যুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এবারও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন করিনা কাপুর খান।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ