Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টি-২০ ম্যাচের টিকিট ঘিরে বিশৃঙ্খলা কটকে

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে অভিযান শুরু করবে ভারত। সেই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। শুক্রবার বরাবাটি স্টেডিয়ামে অফলাইন টিকিটের কাউন্টার খুলতেই প্রবল ভিড়ে দেখা গেল তুমুল ধাক্কাধাক্কি।

টি-২০ ম্যাচের টিকিট ঘিরে বিশৃঙ্খলা কটকে
  • ৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কটক: মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে অভিযান শুরু করবে ভারত। সেই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। শুক্রবার বরাবাটি স্টেডিয়ামে অফলাইন টিকিটের কাউন্টার খুলতেই প্রবল ভিড়ে দেখা গেল তুমুল ধাক্কাধাক্কি। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল নেটদুনিয়ায়। তাতে দেখা যাচ্ছে, টিকিটের কাউন্টার খোলার অনেক আগে থেকেই লম্বা লাইন। কাউন্টার খোলা মাত্র তা বিশৃঙ্খলায় বদলে যায়। পিছন থেকে দৌড়ে এসে অনেকেই চেষ্টা করেন লাইনের সামনে ঢুকে পড়তে। চিৎকার-চেঁচামেচিতে তখন কান পাতা দায়। ধাক্কাধাক্কিও চরমে ওঠে। এই ঘটনায় ক্রিকেটপ্রেমীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল। কারণ, টিকিটের লাইনের পাশে পুলিশও ছিল। কিন্তু পরিস্থিতি সামাল দিতে তাঁদের উদ্যোগী ভূমিকা নিতে দেখা যায়নি। ম্যাচের দিন মাঠেও পুলিশকে এমন নিষ্ক্রিয় দেখা যাবে না তো, আশঙ্কা করেছেন অনেকেই।

Advertisement

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেই বরাবাটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তা ছিল সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে। তাতে ভারত চার উইকেটে জয়ী হয়। এবার কটকেই শুরু হচ্ছে টি-২০ সিরিজ। পরের ম্যাচগুলি ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে নিউ চণ্ডীগড়, ধরমশালা, লখনউ ও আমেদাবাদে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ