Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটে শেষ মেট্রো ছাড়ার সময়সূচির বদল

হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটে শেষ মেট্রো ছাড়ার সময়সূচির বদল
  • ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:১২
Prefer us on Google

মেট্রো যাত্রীদের কাছে সুখবর। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত শেষ ট্রেন ছাড়ার সময়সীমার পরিবর্তন। আগামী কাল, সোমবার থেকে এই রুটে অর্থাৎ গ্রিন লাইনে শেষ মেট্রো ছাড়বে আরও দশ মিনিট পর থেকে। এতদিন পর্যন্ত হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ উভয় দিক থেকেই শেষ মেট্রো ছাড়ত রাত ৯টা ৪৫ মিনিটে। তার বদলে এবার আগামী কাল, সোমবার থেকে রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়বে উভয় দিকের শেষ মেট্রোটি। গ্রিন লাইনে প্রতি শনি ও রবিবার রাত ১০টা ৫ মিনিটে স্পেশ্যাল মেট্রো পরিষেবাও পাবেন যাত্রীরা। তবে ওইদিন গুলিতে পরিষেবা শুধুমাত্র পাওয়া যাবে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ