Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় উদ্ধার চন্দ্রবোড়া ও গোসাপ

বন্যপ্রাণী উদ্ধারকারীদের সহযোগিতায় দু’টি গোসাপ ও দু’টি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল বনদপ্তর। জানা গিয়েছে, রবিবার সকালে উলুবেড়িয়ার ডোমপাড়ায় একটি গোসাপ আহত অবস্থায় পড়ে ছিল।

উলুবেড়িয়ায় উদ্ধার চন্দ্রবোড়া ও গোসাপ
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বন্যপ্রাণী উদ্ধারকারীদের সহযোগিতায় দু’টি গোসাপ ও দু’টি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল বনদপ্তর। জানা গিয়েছে, রবিবার সকালে উলুবেড়িয়ার ডোমপাড়ায় একটি গোসাপ আহত অবস্থায় পড়ে ছিল। শ্যামল পোড়েল নামে এক স্থানীয় বাসিন্দা তা দেখতে পান। অন্যদিকে আমতার সাবসীটে একটি গোসাপকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা শেখ সইফুল হক। এর পাশাপাশি বাইনানের এক গৃহস্থের বাড়ির উঠোনে রাখা জ্বালানির ভিতর একটি বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ে। এছাড়া বাগনান শ্যামপুর সীমানায় একটি খেলার মাঠের পাশে একটি চন্দ্রবোড়া সাপ দেখা যায়। খবর পেয়ে বনদপ্তরকে খবর দেওয়া হয়। তারা সাপগুলি উদ্ধার করে নিয়ে যায়।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ