Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

আজ, শুক্রবার স্বাধীনতা দিবসে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু স্থানে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতসহ বেশি পরিমাণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার স্বাধীনতা দিবসে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু স্থানে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতসহ বেশি পরিমাণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলির মধ্যে আছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও হুগলি। সাধারণভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। তারপরেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রপাত চলবে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বিশেষ করে হিমালয় লাগোয়া জেলাগুলিতে গত কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছিল। আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের ওই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোনও জায়গায় ‘কমলা’ অথবা ‘লাল’ সতর্কতা জারি করা হয়নি। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, স্থলভাগে প্রবেশের পর নিম্নচাপটির প্রভাবে তেলেঙ্গানাতেও বেশি পরিমাণে বৃষ্টি হবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের দুটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হবে ১৯ আগস্ট ও ২৭ আগস্ট নাগাদ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ