মাদ্রিদ: ফরাসি ওপেনের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলেন জানিক সিনার। টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচটি মাস্টার্স খেতাব জিতলেন তিনি। রবিবার মাদ্রিদ ওপেনের ফাইনালে বিশ্বের এক নম্বর সিনার মাত্র ৫৭ মিনিটে ৬-১, ৬-২ সেটে হারালেন আলেকজান্ডার জেরেভকে। এই মরশুমের প্রথম চারটি মাস্টার্স জিতেও রেকর্ড গড়লেন ইতালির ২৪ বছর বয়সি। গত ৪৭টি ম্যাচের মধ্যে ৪৫টিতেই জয়ী তিনি।



