Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন নোসকোভা, জেরেভের বিরুদ্ধে ফেভারিট সিনার

আড়াই ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াই। শেষপর্যন্ত ক্যারোলিন মুচোভাকে টেক্কা দিয়ে উইম্বলডনের মহিলা বিভাগে খেতাব জিতে নিলেন লিন্ডা নোসকোভা।

চ্যাম্পিয়ন নোসকোভা, জেরেভের বিরুদ্ধে ফেভারিট সিনার
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: আড়াই ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াই। শেষপর্যন্ত ক্যারোলিন মুচোভাকে টেক্কা দিয়ে উইম্বলডনের মহিলা বিভাগে খেতাব জিতে নিলেন লিন্ডা নোসকোভা। ম্যাচের ফল ৬-২, ৫-৭ ও ৬-৩। এটিই চেকিয়া নোসকোভার প্রথম গ্ল্যান্ড স্ল্যাম। এদিন অনায়াসে প্রথম সেট জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে ম্যাচ পয়েন্ট বাঁচান মুচোভা। তবে শেষরক্ষা হল না। তৃতীয় সেটে ক্লান্ত দেখায় মুচোভাকে। সেই সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি অভিজ্ঞ নোসকোভার।

Advertisement

এদিকে, রবিবার পুরুষদের ফাইনালে আলেকজান্ডার জেরেভের প্রতিপক্ষ জানিক সিনার। চলতি বছর প্রথমবার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন আলেজান্ডার জেরেভ। এবার তাঁর কাছে উইম্বলডন জেতারও হাতছানি। তবে লড়াইটা সহজ হবে না। অনেকেরই মতে, জেরেভের বিরুদ্ধে ফেভারিট সিনারই। শেষ ৯ সাক্ষাতেই জিতেছেন তিনি। বিশ্বের একনম্বর সিনার সেমি-ফাইনালে দাপটে হারিয়েছেন নোভাক জকোভিচকে। সবমিলিয়ে দুরন্ত ফর্মে তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ