তুরিন: মাত্র এক পয়েন্টের জন্য গতবার লিগ খেতাব হাতছাড়া করেছিল ইন্তার মিলান। সেই হতাশা ঝেড়ে চলতি মরশুমে লিগের তিনটি ম্যাচ বাকি থাকতেই সিরি-এ চ্যাম্পিয়ন লাওতারো মার্তিনেজরা। রবিবার ঘরের মাঠে পারমাকে ২-০ গোলে হারায় মিলানের ক্লাবটি। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন মার্কাস থুরাম ও হেনরিখ মাখিতারিয়ান। এই জয়ের সুবাদে ইন্তার মিলানের সংগ্রহ ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি (৭০ পয়েন্ট)।



