Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কনসার্ট কাণ্ডের জের, ইস্তফা দিলেন মার্কিন সংস্থার সিইও

কোল্ড প্লে’র কনসার্টে হাতেনাতে ধরা পড়েছিলেন। সহকর্মীর সঙ্গে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রনের ঘনিষ্ঠতা প্রকাশ্যে চলে আসে। এরপরই বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে তাঁর বিরুদ্ধে।

কনসার্ট কাণ্ডের জের, ইস্তফা দিলেন মার্কিন সংস্থার সিইও
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: কোল্ড প্লে’র কনসার্টে হাতেনাতে ধরা পড়েছিলেন। সহকর্মীর সঙ্গে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রনের ঘনিষ্ঠতা প্রকাশ্যে চলে আসে। এরপরই বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে তাঁর বিরুদ্ধে। অ্যান্ডি বায়রনের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরে বিস্তর সমালোচনা হয়েছে। অবশেষে চাপের মুখে ইস্তফা দিলেন তিনি। সংস্থার তরফে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।, অ্যান্ডির পর কে ওই সংস্থার সিইও হবেন, তা অবশ্য স্পষ্ট করা হয়নি। সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স নতুন সিইও-এর খোঁজ চালাচ্ছে।

Advertisement

সম্প্রতি বস্টনে কোল্ড প্লে’র একটি কনসার্টে গিয়েছিলেন অ্যান্ডি। সঙ্গে ছিলেন ওই সংস্থারই এইচআর ক্রিস্টিন ক্যাবট। আলিঙ্গনরত অবস্থায় দেখা যায় তাঁদের। দু’জনেই বিবাহিত। ফলে তাঁদের মুখ পর্দায় ভেসে ওঠায় বিপাকে পড়েছিলেন। প্রথমে চমকে ওঠেন দু’জনেই। পরে মুখ লুকানোর চেষ্টাও করেছিলেন। তখনই গায়ক ক্রিস মার্টিন বলে ওঠেন, ‘আপনারা একদম ঠিক আছেন। আরে কী হল! হয় এঁরা প্রেম করছেন বা লজ্জা পাচ্ছেন’। এরপরই সারা বিশ্বে ভাইরাল হয় সিইও-এর সঙ্গে সংস্থার কর্মীর প্রেমপর্ব। সমালোচনা শুরু হতেই সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ‘আমাদের সংস্থা সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি দায়িত্বশীল।’ জানা গিয়েছে, অ্যান্ডির পদত্যাগ গ্রহণ করা হয়েছে সংস্থার তরফে। আপাতত অন্তবর্তীকালীন সিইও-এর দায়িত্ব সামলাবেন চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি’জয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ