Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শতায়ু রেশন গ্রাহকদের বিষয়ে সরেজমিন রিপোর্ট চাইল কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের তৈরি করা তালিকা অনুযায়ী  শতায়ু রেশন গ্রাহকদের বাড়িতে গিয়ে খোঁজখবর করতে অফিসারদের নির্দেশ দিল খাদ্যদপ্তর।

শতায়ু রেশন গ্রাহকদের বিষয়ে  সরেজমিন রিপোর্ট চাইল কেন্দ্র
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের তৈরি করা তালিকা অনুযায়ী  শতায়ু রেশন গ্রাহকদের বাড়িতে গিয়ে খোঁজখবর করতে অফিসারদের নির্দেশ দিল খাদ্যদপ্তর। সম্প্রতি দপ্তরের পর্যালোচনা বৈঠকের আলোচ্যসূচিতে বিষয়টি ছিল। ব্যবস্থা নেওয়াব জন্য মহকুমা খাদ্য নিয়ামকদের সেখানেই নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যদপ্তর সূত্রের খবর, কিছু শতায়ু রেশন গ্রাহকের তালিকা পশ্চিমবঙ্গসহ সব রাজ্যের খাদ্যদপ্তরের কাছে পাঠিয়েছে কেন্দ্র। তাঁদের আধার সক্রিয় নয় বলে জানিয়েছে দিল্লি। এদের সম্পর্কে সরেজমিন রিপোর্ট চাওয়া হয়েছে। কেন্দ্রের তালিকাভুক্ত এই ধরনের শতায়ু গ্রাহকদের তালিকা খাদ্যদপ্তরের সংশ্লিষ্ট ইনসপেক্টরদের কাছে অনলাইনে পাঠানো হয়েছে। তাঁরা আদৌ বেঁচে আছেন কি না, তার রিপোর্ট দেওয়ার জন্য মহকুমা খাদ্য নিয়ামকদের নির্দেশ দিয়েছে খাদ্যদপ্তর। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, এই খোঁজখবর করার দায়িত্ব ডিলারদের উপর চাপানো যাবে না। গ্রাহকদের বাড়িতে গিয়ে জেনে আসার দায়িত্ব খাদ্যদপ্তরের অফিসারদেরই নিতে হবে। কারণ রেশন কার্ড খাদ্যদপ্তরই ইস্যু করেছে। যেকোনও গ্রাহকের বরাদ্দ খাদ্যসামগ্রী পরিবারের একজন সংগ্রহ করতে পারেন। যিনি রেশন তুলতে যান তাঁর আধারের বায়োমেট্রিক যাচাই করে পরিবারের সকলের প্রাপ্য তুলে দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ