তিরুবনন্তপুরম: কেরল চলচ্চিত্র উৎসবে ১৯টি সিনেমা প্রদর্শনে কোপ কেন্দ্রের বিজেপি সরকারের। আর এই সিনেমাগুলির অধিকাংশর নামের সঙ্গে রয়েছে প্যালেস্তাইন সংক্রান্ত বিষয়।
তিরুবনন্তপুরম: কেরল চলচ্চিত্র উৎসবে ১৯টি সিনেমা প্রদর্শনে কোপ কেন্দ্রের বিজেপি সরকারের। আর এই সিনেমাগুলির অধিকাংশর নামের সঙ্গে রয়েছে প্যালেস্তাইন সংক্রান্ত বিষয়।
বিফ নামে একটি সিনেমাও এই তালিকায় রয়েছে। স্রেফ নাম শুনেই ছাড়পত্রে নারাজ কেন্দ্র। যদিও ছবির বিষয়বস্তুর সহ্গে নামের কোনও মিলই নেই। তিরুবনন্তপুরমে ২০২৫ সালের এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত ১২ ডিসেম্বর। চলবে ১৯ তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক যে ছবিগুলির প্রদর্শনে ছাড়পত্র দিতে অস্বীকার করেছে সেগুলির মধ্যে রয়েছে প্যালেস্তাইন ৩৬, ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা, অল দ্যাট’স লেফ্ট অব ইউ অ্যান্ড ওয়াজিব। এছাড়াও সের্গেই আইজেনস্টাইনের সোভিয়েত জমানার ব্যাটেলশিপ পোটেমকিন-ও।