Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুরে বাড়িতে ঢুকে মহিলাদের মারধর, বাইক ভাঙচুর, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

কোতুলপুরের যমুনা গ্রামে বাড়িতে ঢুকে একাধিক বাইক ভাঙচুর! পাশাপাশি মহিলাদেরকে মারধরের পাশাপাশি তাঁদের কবরে ঢুকিয়ে দেওয়ার হুমকির অভিযোগও উঠেছে।

কোতুলপুরে বাড়িতে ঢুকে মহিলাদের মারধর, বাইক ভাঙচুর, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরের যমুনা গ্রামে বাড়িতে ঢুকে একাধিক বাইক ভাঙচুর! পাশাপাশি মহিলাদেরকে মারধরের পাশাপাশি তাঁদের কবরে ঢুকিয়ে দেওয়ার হুমকির অভিযোগও উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এমনকী বাড়িতে ঢুকে গর্ভবতী মহিলাকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার পরই গ্রামে পৌঁছন কোতুলপুরের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। গ্রামের বাসিন্দা আসপিয়া বিবি বলেন, বাইরে কি হয়েছে আমরা জানি না। হঠাৎই বাড়ির উঠোনে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হামলা চালায়। প্রতিবাদ করায় মহিলাদেরকে মারধর করে। এদিন হরকালীবাবু বলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেছে বেছে সংখ্যালঘু বুথে অতি সক্রিয়তা দেখাচ্ছে। এমনকি জাতি তুলে আশ্রব্য ভাষায় গালিগালাজ থেকে আরম্ভ করে বাড়িতে ঢুকে ভাঙচুর, মারধর করছে। পুরো বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ