Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাইনলাইন বসানো নিয়ে প্রতারণার টোপ, সাবধান করল কেন্দ্রীয় সংস্থা

আর্থিক প্রতারণার উদ্দেশ্যে এবার গ্যাসের পাইপলাইনকে বেছে নিচ্ছে প্রতারকরা। দেশের নানা প্রান্তে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সংযোগ দেওয়ার কাজ চলছে।

পাইনলাইন বসানো নিয়ে প্রতারণার টোপ, সাবধান করল কেন্দ্রীয় সংস্থা
  • ৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক প্রতারণার উদ্দেশ্যে এবার গ্যাসের পাইপলাইনকে বেছে নিচ্ছে প্রতারকরা। দেশের নানা প্রান্তে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সংযোগ দেওয়ার কাজ চলছে। সেই লাইন পাতার কাজটির টোপ দিয়ে টাকা হাতাতে চাইছে প্রতারকরা। এই বিষয়ে সাবধান করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের আওতায় থাকা পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড। তাদের বক্তব্য, তাদের নাম করে এবং ভুয়ো গেজেট বিজ্ঞপ্তি সামনে এনে সাধারণ মানুষ বা কোনও প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে, ব্যক্তিগত জায়গা বা এলাকার উপর দিয়ে পাইপলাইন যাবে। ভুয়ো ই-মেল থেকে সেই তথ্য পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এর মাধ্যমে আর্থিক লাভের টোপ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। যা শেষ পর্যন্ত তাঁদের আর্থিক প্রতারণার দিকে ঠেলে দিচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের আওতায় থাকা ওই বোর্ড জানাচ্ছে, তারা কোনওভাবেই সাধারণ মানুষের সঙ্গে এভাবে যোগাযোগ স্থাপন করে না। একটি বিধিবদ্ধ সংস্থা হিসেবে দেশজুড়ে তারা পেট্রোলিয়াম পণ্য পরিশোধন, প্রসেস, পরিবহণ, সংবহন, বিপণনসহ বিভিন্ন কাজে নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু কোনও প্রতিষ্ঠানকে বা ব্যক্তিকে পাইপলাইন বসানো সংক্রান্ত কোনও নোটিশ তারা ইস্যু করে না। এখানকার কর্তাদের বক্তব্য, সাধারণ মানুষ যেন এই সংক্রান্ত কোনও নোটিশ পেলে, তা এড়িয়ে যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ