Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চাষের খরচ কমাতে এআই প্রয়োগে উদ্যোগী কেন্দ্র

ছোটো ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়াতে উদ্যোগী হচ্ছে ‘দি সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যন্ড অ্যাডভান্স কমপিউটিং’ বা সিড্যাক।

চাষের খরচ কমাতে এআই প্রয়োগে উদ্যোগী কেন্দ্র
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোটো ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়াতে উদ্যোগী হচ্ছে ‘দি সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যন্ড অ্যাডভান্স কমপিউটিং’ বা সিড্যাক। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতাধীন এই প্রতিষ্ঠান জানাচ্ছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে নির্ভর করে তারা কৃষকদের আবহাওয়া সংক্রান্ত নির্ভুল তথ্য দেবে, যা চাষাবাদের ক্ষেত্রে বিশেষ কাজে লাগবে। কেন্দ্রীয় সংস্থাটির অন্যতম বিজ্ঞানী অলকেশ ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই বিষয়ে তাঁদের যেমন সহযোগিতা করবে, তেমনই উপগ্রহ চিত্রের উপরও নির্ভর করবেন তাঁরা। তাঁর কথায়, ‘ভারতীয় কৃষিক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে চড়া দামের সেন্সর। চাষের জন্য প্রয়োজনীয় জলের অভাব, জমির তারতম্য কৃষিক্ষেত্রে ব্যবহৃত উপকরণের খরচ বাড়িয়ে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল সিড্যাকের প্রযুক্তি এ সংক্রান্ত খরচ অনেক কমাবে বলে আশাবাদী অলকেশবাবু। তিনি জানিয়েছেন, কৃষিভিত্তিক মডেলটি তাঁরা প্রথম চালু করবেন ঝাড়খণ্ডে। তারপর ধীরে ধীরে দেশের নানা প্রান্তে তা ছড়িয়ে দেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ