Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শব্দ বাতিলের নির্দেশ

ডিসেম্বর জুড়ে বক্স অফিসে রাজত্ব করেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। ইতিমধ্যে ১০০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে রণবীর সিং অভিনীত সিনেমাটি।

শব্দ বাতিলের নির্দেশ
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ডিসেম্বর জুড়ে বক্স অফিসে রাজত্ব করেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। ইতিমধ্যে ১০০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে রণবীর সিং অভিনীত সিনেমাটি। এই আবহে ফের নতুন করে সম্পাদনা করতে হবে ছবিটির। কারণ সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ছবি থেকে ‘বালোচ’ শব্দটি সরিয়ে ফেলতে হবে। ছবিতে অক্ষয় খান্না অভিনীত চরিত্রের নাম ‘রহমান বালোচ’। সেই নামের অংশ বা অন্যান্য যে সমস্ত জায়গায় ‘বালোচ’ প্রসঙ্গের উল্লেখ করা হয়েছে সেগুলি থেকে শব্দটি বাদ দেওয়ার নির্দেশ এসেছে বলে খবর। এছাড়াও ছবির ৫০ শতাংশ শো কমিয়ে ফেলা হচ্ছে প্রেক্ষাগৃহে। সদ্য মুক্তি পেয়েছে ধর্মেন্দ্র অভিনীত শেষ ছবি ‘ইক্কিস’। এই ছবির সঙ্গে অনেক আবেগ জুড়ে রয়েছে। ফলে ছবিটি যাতে অধিক শো পায়, সে কারণেই এই ব্যবস্থা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ